আগামী সপ্তাহে ভারত থেকে আসছে পেঁয়াজ
আগামী সপ্তাহে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সাপ্লাই চেইন মজবুত ও শক্তিশালী করতে কাজ করছে সরকার।
শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীতে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
রমজানে ছোলা, ডাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহও ভালো বলেও জানান তিনি।
এসময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ভোক্তার অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে।
এছাড়া ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, সাপ্লাই চেইন মনিটরিং সেল অ্যাপের মাধ্যমে পণ্যের আমদানি, উৎপাদন, মজুদ,এবং বাজারজাত পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।
