বালুবাহী ট্রাকের নিচে প্রাইভেটকার, ১ ঘণ্টা পর চালক উদ্ধার
সিলেটের সময় ডেস্ক :
রাজধানী ঢাকার বিজয় সরণি এলাকায় একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে একটি বালুবাহী ট্রাক। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুছড়ে যায়। প্রাইভেটকারের ভেতরে আটকা পড়েন চালক সোহেল রানা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিজয় সরণি সিগনালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার বিজয় সরনির সিগনাল পার হওয়ার সময় ডানপাশ থেকে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির ওপর উল্টে পড়ে। এতে গাড়ির ভেতরে আটকা পড়েন চালক। ভেতরে তিনি একাই ছিলেন। এরপর গাড়ির দরজা কেটে প্রায় ১ ঘন্টা পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
পুলিশ জানিয়েছে, সোহেল রানাকে উদ্ধারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে।
