‘ক্যামিও’ চরিত্র থেকে বিরতি টাইগারের

বিনোদন ডেস্ক ঃ

 

যশ রাজ স্পাই উইনিভার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার।’ সালমান খানের ‘টাইগার’ দিয়েই যশ রাজের স্পাই ইউনিভার্সের সূচনা হয়েছে। একে একে এসেছে টাইগারের তিনটি চলচ্চিত্র, পাঠান, ওয়ারের মতো দুর্দান্ত সব অ্যাকশন প্যাকড। মজার বিষয় হলো, ইউনিভার্সের অংশ হিসেবে শাহরুখের পাঠানে একটি বিশেষ ক্যামিও হিসেবে হাজির ছিলেন ‘টাইগার’ সালমান খান।

 

ঠিক তেমনি সালমানের টাইগার থ্রি’তেও হাজির ছিলেন শাহরুখ। সামনে আসতে চলেছে হৃতিকের ‘ওয়ার ২’ এবং শাহরুখের ‘পাঠান ২’। তবে আসন্ন চলচ্চিত্রগুলোতে টাইগার হিসেবে ক্যামিও থাকছে না সালমান খানের। এমনটাই জানিয়েছে যশ রাজ ফিল্মস!
যশ রাজ স্পাই ইউনিভার্সের সঙ্গে সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘স্পাই ইউনিভার্সে এখন পর্যন্ত তৈরি ৫টি ফিল্মের মধ্যে চারটিতে টাইগারকে দেখানো হয়েছে।

 

যশ রাজ ফিল্মস-এর টিম মনে করছে যে টাইগারের জন্য যথেষ্ট হয়েছে এবং তাঁর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়কে এই ইউনিভার্সে ফেরা উচিত। ক্যামিও হিসেবে চলচ্চিত্রগুলি স্বতন্ত্র চরিত্র হিসাবে টাইগারের শক্তিকে কমিয়ে দেবে। সালমান খানের সাথে টাইগারের সঙ্গে বৃহত্তর পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।’ 

সূত্রটি আরও জানিয়েছে যে, ‘ওয়ার ২’ এবং ‘পাঠান ২’-এ টাইগার হিসাবে সালমান খানের জন্য কোনো ক্যামিও থাকবে না।

সালমান ক্যামিও করতেও ক্লান্ত এবং এখন উল্লেখযোগ্য কিছু করতে চান। আদিত্য চোপড়াও চান সালমান খানের চরিত্রটি আরো বড় সস্কেলে পর্দায় আনতে। ছোট ছোট ক্যামিও তাঁর উপরে বিরুপ প্রভাব ফেলছে। তাই আপাতত সালমানকে ক্যামিও থেকে দুরে রাখতে চান আদিত্য নিজেও। 

বর্তমানে ‘ওয়ার ২’-এর নির্মাণ কাজ শুরু হওয়ার পথে রয়েছে।

এতে অভিনয় করছেন হৃতিক এবং জুনিয়র এনটিআর। অন্যদিকে বছরের শেষ দিকে ‘পাঠান ২’ দিয়ে স্টাইলিশ স্পাই হিসেবে ফিরে আসবেন কিং খান। সদ্যই ‘টাইগার ৩’ নিয়ে আসা সালমান খানের আসন্ন টাইগার ফ্র্যাঞ্চাইজি নিয়ে এই মুহূর্তে কোনো শিডিওল নেই। তবে ‘টাইগার ভার্সেস পাঠান’ নিয়ে জোর গুঞ্জন চলছে যে সিনেমাটির শুটিং আগামী বছর শুরু হতে পারে। যেখানে মুল ভূমিকায় দেখা যাবে শাহরুখ খান ও সালমান খানকে।
এ বিভাগের অন্যান্য