কিশোর গ্যাংয়ে ‘বড় ভাই কাউন্সিলররা’ জড়িত থাকলে ব্যবস্থা : ডিবি প্রধান
ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তত ২১ জন কাউন্সিলরের বিরুদ্ধে ‘কিশোর গ্যাং’ সদস্যদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ এসেছে পুলিশের একটি প্রতিবেদনে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কিশোর গ্যাং সদস্যদের প্রশ্রয়দাতা হিসেবে যদি কাউন্সিলরদের নাম পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হারুন অর রশীদ বলেন, ‘রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী ও গুলশান বিভাগ।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে কিছু কথিত বড় ভাইয়ের নাম পাওয়া গিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা কিছু বড় ভাইয়ের নাম আমাদের জানিয়েছে। বড় ভাইদেরও গ্রেপ্তার করা হবে। ঢাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কিছু কাউন্সিলরের নাম এসেছে।
