ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস
টেসলা ইনকর্পোরেটেডের শেয়ার ৭.২ শতাংশ পতনের পর জেফ বেজোসের কাছে শীর্ষ ধনীর স্থান হারান মাস্ক। বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১৯৭.৭ বিলিয়ন ডলার, আর বেজোসের সম্পদের পরিমাণ ২০০.৩ বিলিয়ন ডলার। এখন আর বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি নন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সে সোমবার এই রদবদল হয়েছে।
২০২১ সাল থেকে ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ওপরের অবস্থানে ছিলেন। এই প্রথমবারের মতো অবস্থান হারালেন তিনি।
বেজোস ১৯৬৪ সালের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। প্রায় ৩০ বছর আগে অ্যামাজন প্রতিষ্ঠান করেন জেফ বেজোস। সাধারণ অনলাইন বই বিক্রির প্রতিষ্ঠান হিসেবে গ্যারেজে যাত্রা শুরু করা অ্যামাজন এখন ই-কমার্স জায়ান্ট।
সূত্র: ব্লুমবার্গ, ওয়াল স্ট্রিট
