নবীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রে-ফ-তা-র

সিলেটের সময় ডেস্ক :

 

ঢাকা-সিলেট মহাসড়ককের নবীগঞ্জের সৈয়দপুর এলাকা থেকে ১টি চোরাই মোটরসাইকেল সহ একজনকে গ্রেফতার করেছে সিলেট লালাবাজার ৭ এপিবিএন পুলিশ।

(অতিরিক্ত ডিআইজি) খন্দকার ফরিদুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় (সহকারী পুলিশ সুপার) মোঃ আছাবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে সৈয়দপুর বাজারস্থ মেসার্স জননী ট্রেডার্স -১ এর সামন থেকে চোরাই মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার সদর ১নং খলিলপুর ইউনিয়নের ঘোড়ারাই গ্রামের দুদু মিয়ার পুত্র মোঃ সোহান মিয়া (১৯) গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি কালো রংয়ের পালসার ১৫০ সিসি চোরাই লুকিং গ্লাস বিহীন মোটরসাইকেল যাহার মূল্য অনুমান- ১,৯০,০০০/ টাকা উদ্ধার পূর্বক চোরাই উদ্বার হিসেবে জব্দ করা হয়। এস আই (নিঃ) আবুল বাশার ঘটনার বাদী হয়ে১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি) ধারায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় এজাহার দাখিল করেন।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ৭ এপিবিএন পুলিশ।

এ বিভাগের অন্যান্য