সেনেগালে নৌকাডুবি, ২০ জনের মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে প্রায় ২০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হাজার হাজার মানুষ প্রতি বছর পশ্চিম আফ্রিকার উপকূল ছেড়ে ইউরোপে পৌঁছানোর জন্য সমুদ্রপথে বিপজ্জনক যাত্রায় নামে এবং সমুদ্রে কত মানুষের মৃত্যু হয়েছে তার সম্পূর্ণ সংখ্যা এখনও অজানা।

সেনেগালের প্রধানমন্ত্রী আমাদু জানিয়েছেন, গত বুধবার সেন্ট-লুইস শহরের কাছে অভিবাসীবাহী এই নৌকাটি ডুবে যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে প্রায় ৩০০ জন আরোহী ছিলেন এবং নৌকাডুবির ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা সোশ্যাল মিডিয়ায় জানায়, বুধবার সেন্ট-লুইস শহরের কাছে ডুবে যাওয়ার আগে নৌকাটি প্রায় ৩০০ জন মানুষকে বহন করছিল এবং কেউ কেউ তীরে পৌঁছাতে পারলেও অন্যরা এখনও নিখোঁজ রয়েছে।

এ বিভাগের অন্যান্য