শপথ নিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা
শপথ নিয়েছেন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদেরকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে তারা শপথ বইতে স্বাক্ষর এবং সংসদ অধিবেশনে যোগদান করেন।
শপথ অনুষ্ঠানে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীসহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচনী আইনের ১২ ধারা অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।
