ঋণের চাপে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা
ঋণের চাপ সইতে না পেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন সায়মা বেগম (৩৩)। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে ঘটনটি ঘটে। খবর পেয়ে পুলিশ বসতঘর থেকে দুই শিশুসন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
পুলিমের ধারণা, প্রথমে দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর মৃত্যু নিশ্চিত করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ওই মা।
প্রবাসী আলী মিয়ার বোন বলেন, ‘আমার ভাই ঋণগ্রস্ত ছিল। এ নিয়ে ভাবির প্রতি চাপ ছিল।
সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
