চীনে সেতুতে জাহাজের ধাক্কা, ভেঙে নদীতে পড়ল গাড়ি
দক্ষিণ চীনের শহর গুয়াংজুতে একটি পণ্যবাহী জাহাজ সেতুর সঙ্গে ধাক্কা লেগে বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। তবে সেতু থেকে কয়টি যানবাহন নদীতে পড়ে গেছে তা জানা যায়নি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে ৫টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযান চলছে, তবে হতাহতের বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি।
সেতুটি মেরামত করার জন্য তিনবার উদ্যোগ নেওয়া হলেও তা স্থগিত হয়ে যায় বলে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। ২০২১ সালের অক্টোবরে প্রাদেশিক কর্তৃপক্ষ সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘর্ষ এড়ানোর জন্য সেতুটি মেরামতের প্রয়োজনীয়তার কথা বলেছিল।
সূত্র : বিবিসি
