১৬ ফেব্রুয়ারি ঢাকায় কনসার্ট মাতাবেন জেমস
গত বছর সেপ্টেম্বরে আয়োজিত হয়েছিল কনসার্ট ‘দ্য স্কুল অব রক- ভলিউম ১’। আবার ফিরছে কনসার্টটি। ১৬ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে ‘দ্য স্কুল অব রক- ভলিউম ২’। আগেরবারের মতো এবারের আসরেরও প্রধান আকর্ষণ ‘নগরবাউল’ মাহফুজ আনাম জেমস।
জানা গেছে, এবারের কনসার্টের পরিকল্পনায় রয়েছে ১০ হাজার দর্শক। আগত শ্রোতারা অনলাইনের মাধ্যমে তাদের পছন্দ অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারবে। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।
গতবার জেমস ছাড়াও কনসার্টে অংশ নেয় ব্যান্ড ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, আফটারম্যাথ, প্লাসমিক নক, সংগীতায়োজক একে রাহুল।
