ভারত সীমান্তে পালেতোয়া শহর দখলের দাবি আরকান আর্মির
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ভারত ঘেঁষা সীমান্ত শহরের নিয়ন্ত্রণের দাবি করেছে। জাতিগত বিদ্রোহীরা বলছে, সামরিক বাহিনীর কাছ থেকে পশ্চিম মিয়ানমারের একটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে। এই শহর ভারতে যাওয়ার প্রধান রুট।
দেশটির তিনটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একটি আরাকান আর্মি (এএ)।
মিয়ানমারের অনেক জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ‘আরকান আর্মি’ নতুন হলেও সর্বোত্তম অস্ত্রে সজ্জিত। তারা বেশ কয়েক বছর ধরে রাখাইন রাজ্যে এবং প্রতিবেশী চিন রাজ্যের কিছু অংশে সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে। লড়াইয়ে তারা বেশ কয়েকটি স্থানও দখল করে নেয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। কিন্তু এর আগেই এএ যোদ্ধারা রাখাইনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল।
গত অক্টোবরে আরকান আর্মি ঘোষণা করে, ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ হিসেবে সামরিক শাসনের বিরুদ্ধে বৃহত্তর সংগ্রাম শুরু করেছে। দেশের বেশিরভাগ অংশ জুড়ে তারা সামরিক বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ শুরু করেছে। গত ১১ সপ্তাহে জোটটি চীনা সীমান্তে একের পর এক অপমানজনক আক্রমণ চালিয়েছে সামরিক বাহিনীর ওপর।
সূত্র: বিবিসি
