শান্তিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেলো আব্দুন নূর (৫৫) নামে এক পথচারীর ।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-দিরাই আঞ্চলিক মহাসড়কের গাগলী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুন নূর গাগলী গ্রামের মৃত আফিজ মিয়ার ছেলে৷

জানা যায়, সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী বাস গাগলী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী আব্দুন নূরকে ধাক্কা দেয়।তাতে ঘটনাস্থলেই মারা যায় ওই পথচারী।

এরপরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে সেই লাশ উদ্ধার করে।

এ বিভাগের অন্যান্য