আল-শাবাবের হাতে জাতিসংঘের হেলিকপ্টার আটক, নিহত ১
আল-শাবাব সশস্ত্র বাহিনী সোমালিয়ায় জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার আটক করেছে। ভুলবশত হেলিকপ্টারটি ওই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকায় অবতরণ করে বলে একজন কর্মকর্তা বলেছেন। হেলিকপ্টারটি কেন্দ্রীয় শহর বেলেডওয়েন থেকে উড্ডয়ন করে এবং সোমালিয়ার গালমুদুগ রাজ্যের উইসিল শহরের দিকে যাচ্ছিল।
তবে বার্তাসংস্থা এএফপি এই বিষয়ে জতিসংঘের একটি অভ্যন্তরীণ মেমো দেখেছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বাকিদের অপহরণের ঘটনা এখনো যাচাই করে দেখা সম্ভব হয়নি। মেমোতে বলা হয়েছে, হেলিকপ্টারে যারা ছিলেন, তারা কেউ জাতিসংঘের কর্মী নন। তাদের মধ্যে ছয়জনকে আল-শাবাব জিম্মি করেছে।
নিউ ইয়র্কে জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, অপহৃতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার সামরিক কর্মকর্তা মেজর হাসান আলী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘ হেলিকপ্টারটি চিকিৎসা সামগ্রীও বহন করছিল এবং এটি গালমুডুগ অঞ্চল থেকে আহত সৈন্যদের পরিবহন করার কথা ছিল।
সূত্র: বিবিসি, ডয়চে ভেলে
