সিঙ্গাপুরের জালে সাবিনাদের এবার ৮ গোল
প্রথম ম্যাচের চেয়ে এদিন আরো ধারালো বাংলাদেশ দল। কিন্তু সিঙ্গাপুরের খেলায় তেমন পরিবর্তন নেই। জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডে খেলেন তাদের স্ট্রাইকার ড্যানেলি। যিনি প্রথম ম্যাচে ছিলেন।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরো বাড়ানোর পালা। সেটাই করেন সাবিনারা। এবার গোল পান সানজিদা। ঋতুপর্ণার ক্রসে তহুরার শট গোলরক্ষক ফিরিয়ে দিলে বাঁ দিক থেকে কোনাকুনি শটে সেই বল পোস্টে ঢুকিয়েছেন এই উইঙ্গার। ৬২ মিনিটে ঋতুরই অসাধারণ আরেক গোল, বক্সে ঢুকেই বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন তিনি প্রথম পোস্ট দিয়ে। ব্যবধান তাতে ৫-০ হয়ে যায়। সেটি হাফ ডজন হয়, সানজিদার বদলে শামসুন্নাহার জুনিয়র মাঠে এলে। বাঁ দিক দিয়ে বল নিয়ে উঠে সাবিনাকে দিয়ে ষষ্ঠ গোলটি করিয়েছেন তিনি।
৬ গোলের পর সিঙ্গাপুর গোলরক্ষকই বদলে ফেলে। কিন্তু আরো দুটি গোল হজম করতে হয়েছে বদলি গোলরক্ষককে। বাংলাশের হয়ে বদলি নামা সুমাইয়া, শামসুন্নাহারই করেছেন গোল দুটি।
