মিশরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

মিশরের ইসমাইলিয়া শহরে এক পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা, দেশটির স্থানীয় সময় সোমবার সকালে শহরের নিরাপত্তা কার্যালয়ে দাউদাউ করে আগুন জ্বলছে এবং ভবনের সম্মুখভাগ এতে ধসে পড়েছে। তবে এসব ভিডিও-এর সত্যতা যাচাই করা সম্ভব এখনো হয়নি বলে জানিয়েছে আল জাজিরা।

দুই জন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছেছে। তবে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। এতে কি পরিমাণ হতাহতের ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। সেইসঙ্গে আগুন লাগার কারণও জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য