দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, ভারতে নিহত ১১
ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেওয়ায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ১২ জন। স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে রাজস্থানের ভরতপুরের জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাসটি রাজস্থানের পুষ্কর থেকে উত্তর প্রদেশের বৃন্দাবনের দিকে যাচ্ছিল।
ঘটনাস্থলেই পাঁচজন পুরুষ ও ছয়জন নারীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
সূত্র : এনডিটিভি
