২৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক ঃ

 

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজ দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ৩৩২ রানের লক্ষ্য তাড়া করে জিতবে হবে বাংলাদেশের। রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

 

৯ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়েছে টাইগাররা। সাজঘরে ফিরে গেছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও নাঈম শেখ। ১৫ বলে ১৩ রান করতে পেরেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক, আর শান্ত করেছেন ১ রান। নাঈম শেখ বোল্ড হয়েছেন ২১ বলে ৯ রান করে।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৯ ওভারে ৩ উইকেটে ২৭ রান। তাওহিদ হৃদয় ৮ বলে ১ ও সাকিব আল হাসান ৫ বলে ১ রানে ব্যাট করছেন। ফজল হক ফারুকী দুটি ও মুজিব-উর-রহমান জাদরান একটি উইকেট শিকার করেছেন।
 

এর আগে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করে আফগানিস্তান।

রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিং জুটিতে তোলেন ২৫৬ রান। রহমানুল্লাহ গুরবাজ খেলেন ১২৫ বলে ১৪৫ রানের ইনিংস। তিন অঙ্কের ঘরে পৌঁছেন অপর ওপেনার ইব্রাহিম জারদানও। ওয়ানডেতে এটি ইব্রাহিমের চতুর্থ শতক। শতকের পরপরই অবশ্য আউট হয়ে যান ইব্রাহিম।
১১৯ বলে ১০০ রান করে মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হন তিনি। 

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এবাদত হোসেনের শিকার এক উইকেট।

এ বিভাগের অন্যান্য