শান্তিপূর্ণভাবে শেষ হলো সিসিক নির্বাচনের ভোট গ্রহন

সিলেটের সময় ডেস্ক :

 

শান্তিপূর্ণভাবে শেষ হলো সিসিক নির্বাচনের ভোট গ্রহন। প্রধান বিরোধীদল বিএনপি নির্বাচনে অংগ্রহন না করায়
উৎসবমুখর হয়ে ওঠেনি ভোট যুদ্ধ।
বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে সিলেটে ভোটগ্রহণ করা হয়।
কিছু বিছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ক্ষমতাসীনদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও ছিলো শান্ত। তাদের সরব উপস্থিতি দেখা যায়নি।

জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল আশংকা প্রকাশ করে বলেছিলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী সারা দেশ থেকে নাকি ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সিলেটে এনে জড়ো করেছেন এবং তারা বিভিন্ন ছাত্রাবাসে অবস্থান করছে। তার এমন অভিযোগের সত্যতা দৈনিকসিলেটডটকম খুজে পায়নি।
তবে বিকাল তিনটার দিকে পাঠানটুলা জামেয়া ইসলামীয়া মাদরাসা সেন্টারে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হালকা উত্তেজনা বিরাজ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি দ্রুত সামাল দেয়।

বিকাল ৪টায় ভোটগ্রহণের সময় শেষ হলেও নতুন ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রের ভেতরে ভোটারদের লাইন থাকায় ৪টার পরেও তারে ভোটগ্রহণ করতে দেখা গেছে।

সিলেট সিটি করপোরেশনের বর্ধিত ওয়ার্ডসহ মোট ৪২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হলো। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) ১ হাজার ৩৬৪টি।

এ বিভাগের অন্যান্য