ভোট দিলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ভোট দিতে গতকাল সন্ধায় সিলেট আসেন।
তিনি আজ (২১ জুন) বন্দরবাজার এলাকার দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল ৮টা থেকে সিলেট নগরীতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ভোট দিতে কেন্দ্রে আসেন ৯টা ৫০ মিনিটে। এরপর ভোট দেন ১০টায়। ভোট দেয়া শেষে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
আজ দুপুরেই তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা চলে যাবেন বলে জানা গেছে।

ভোটগ্রহণ শুরুর আগে- সকাল ৭টা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা। ইভিএম-এ ভোট দেওয়া নিয়ে এক ধরণের কৌতুহল কাজ করছে তরুণ ভোটারদের মধ্যে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় নারী-পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন।

এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে মোট ১৯০টি। এর মধ্যে ১৩২ কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এবার বর্ধিত এলাকাসহ এবার মোট ৪২টি ওয়ার্ড নিয়ে সিসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা হলেন ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন ও ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন হলেন নারী ভোটার।

 

এ বিভাগের অন্যান্য