সিলেটে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে
সিলেটের সময় ডেস্ক :
সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে এ ভোটগ্রহণ শুরু হয়।
নগরীর বিভিন্ন ওয়ার্ডের ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের লাইনে দাঁড়াতে দেখো গেছে। দিনের শুরু থেকে এখন পর্যন্ত (সকাল ৯টা) বৃষ্টি না হওয়ায় ভোটার নারী পুরুষরা সকাল ৭টা থেকে লাইনে দাঁড়াতে দেখা গেছে।
ভোটাররা বলছেন, বৃষ্টি শুরু হবার আগেই তারা ভোট দিয়ে চলে যেতে চান সেজন্য এতো আগে এসে তারা লাইনে দাঁড়িয়েছেন।
এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে মোট ১৯০টি। এর মধ্যে ১৩২ কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এবার বর্ধিত এলাকাসহ এবার মোট ৪২টি ওয়ার্ড নিয়ে সিসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা হলেন ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন ও ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন হলেন নারী ভোটার।
সর্বশেষ খবর অনুসারে সিলেটে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
