হৃদয় ভেঙে চলে গেলেন রাজ!

বিনোদন ডেস্ক ঃ

 

চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন পরীমণি। পরিস্থিতি এমন অবস্থাতে পৌঁছেছে যে, সংসার ভেঙে যাচ্ছে তাদের। এরই মধ্যে তারকা দম্পতির একমাত্র সন্তান রাজ্য ১০ মাস পূর্ণ করেছে। প্রতি মাসেই এদিনটি উদযাপন করেন পরী। আর সেই অনুষ্ঠান ঘিরে আবারও এক হয়েছিলেন তারা। গতকাল রোববার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনিয়ে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি।

সব ভুলে রাজ-পরী এ দিনটি ছেলের জন্য একসঙ্গে ছিলেন। যা দেখে সবাই ধরেই নিয়েছিল যে আবারও হয়তো তারা মিলে গেছেন। কিন্তু না, আজ সোমবার ভোর ৫টা ৪০ নাগাদ নতুন ফেসবুক স্ট্যাটাসে সবার ধারণা ভুল হিসেবে জানান দিলেন ঢালিউডের আলোচিত এ নায়িকা

ছেলের ১০ মাস পূর্ণ হওয়া অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র করে দেশের ও ভারতের কিছু সংবাদমাধ্যম খবরের শিরোনাম করে- ‘সব ভুলে এক হলেন রাজ-পরী’। এমন খবরের শিরোনাম দেখে খুশি হওয়ার কথা থাকলেও আহত পরী। কারণ শুধু সেই দিনটি ছেলের জন্য একসঙ্গে কিছুটা সময় ছিলেন রাজ ও পরী। অনুষ্ঠান শেষে রাজ চলে যান সেখান থেকে।

এসব জানিয়ে পরীমণি ফেসবুকে লেখেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন……কিন্তু সব কি আর সবসময় এক হয়?

আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না।

নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর রাজ চলে গেল রাজের মতো……

আশা করি, এটা এখানেই শেষ হবে।’

এ বিভাগের অন্যান্য