২০০ কোটি আয় করলো ‘দ্য কেরালা স্টোরি’
সকল বিতর্ক আর প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করলো বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’। ভারতীয় বক্স অফিসে এ বছর পাঠানের পর দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে ২০০ কোটি আয় করেছে সিনেমাটি।
বক্স অফিস সূত্র অনুসারে, সোমবার (২২ মে) বক্স অফিসে ২০০ কোটির অঙ্ক ছাড়িয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। রবিবার ১১.৫০ কোটি আয়ের মধ্য দিয়ে সিনেমাটি ২০০ কোটির ক্লাবে নাম লেখায়।
সূত্র : স্যাকনিল্ক
