অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ!
চলচ্চিত্রের রঙিন দুনিয়া এক আজব জায়গা। নায়ক-নায়িকা প্রেমে পড়লে, তাদের বিয়ে কবে তা নিয়ে গুঞ্জনে মেতে ওঠে। আবার তাঁরা বিয়ে করলে, কবে তাঁদের সন্তান জন্ম নেবে, তা নিয়ে যত জল্পনা। সম্প্রতি সালমান খানের বোন অর্পিতা শর্মার ঈদ পার্টিতে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। তাতেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে।
বেশ কিছুদিন পাপারাৎজির সামনে আসেননি ক্যাটরিনা। বহুদিন বাদে তাকে ক্যামেরার সামনে উচ্ছ্বসিত অনুরাগীরা। ক্রিম রঙের পোশাকে সেজেছিলেন তিনি। এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়ে যায় অভিনেত্রীর সন্তানসম্ভবা হওয়ার জল্পনা। অনেকে মনে করছেন, বেবি বাম্প লুকিয়ে রাখতেই ঘের দেওয়া পোশাক পড়েছেন ক্যাট।
বিয়ের পর ক্যাটরিনাকে সেভাবে পার্টি, আড্ডায় দেখা যায়নি। তবে এর মধ্যেই ‘টাইগার ৩’ সিনেমার শুটিং শেষ করেছেন। এককালে সালমান ও ক্যাটরিনার প্রেমের গুঞ্জন শোনা যেত। এখনও অবশ্য দুজন ভাল বন্ধু। তাইতো বন্ধুর বোনের ইদ পার্টিতে চাঁদের মতো সুন্দরভাবে সেজে এসেছিলেন ক্যাটরিনা। তার গ্ল্যামারের ছটায় মুগ্ধ অনুরাগীরা।
