দুবাইফেরত যাত্রীর পায়ুনালিতে পৌনে ৩ কেজি স্বর্ণ!
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ২৩ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা দল। যার ওজন পৌনে তিন কেজি। আজ বৃহস্পতিবার সকালে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
জানা যায, ওই ব্যক্তির নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। তার পায়ুনালি থেকে ২৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তার পেটে আরো স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছে। তা উদ্ধারের চেষ্টা করছে শুল্ক গায়েন্দাদল।
তিনি আরো জানান, হাটহাজারীর এনায়েতপুরের মোহাম্মদ জিয়াউদ্দিন নামের ওই যাত্রীর রেক্টামে আরো স্বর্ণবার আছে বলে সন্দেহ করা হচ্ছে। স্ক্যানিং করে বের করার চেষ্টা চলছে।
