নারায়ণগঞ্জে ট্রান্সমিটার বিস্ফোরণে আরো একজনের মৃত্যু

সিলেটের সময় ডেস্ক ঃ

 

নারায়ণগঞ্জ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় ট্রান্সমিটার বিস্ফোরণের ঘটনায় মো: শাহজাহান (৪০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২মার্চ) সকাল ৬ টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানিয়েছেন তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত ১৮ মার্চ ট্রান্সমিটার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষ্ফোরণে ওই ভবনের পাশের দুইতলা ভবন ধসে পড়ে। ১০ জন দগ্ধ হয়ে আহত হন। ঘটনার দিন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আওলাদ হোসেন (৬০) নামে একজন মারা যান। বাকিদের মধ্যে যারা দগ্ধ হয়েছিলেন, তাদের শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনিস্টিউটে ভর্তি করা হয়।

 

মৃত শাহজাহানের  ভগ্নিপতি মো: জাকির হোসেন জানিয়েছেন, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মো: আলী খান এর ছেলে শাহজাহান। বর্তমানে নারায়ণগঞ্জে তামুকপট্টি এলাকায় থাকতেন। শাহজাহান ঐ এলাকায় একটি দোকানে কাজ করতো। মৃতের স্ত্রী দুই সন্তান নিয়ে গ্রামের বাড়ি থাকেন।

এ বিভাগের অন্যান্য