বাসের সামনে যারা ছিলেন তাদের মধ্যেই বেশি মৃত্যু

সিলেটের সময় ডেস্ক ঃ

 

দুর্ঘটনাকবলিত গাড়িটি ৫৪ আসনবিশিষ্ট একটি বাস ছিল। প্রতিটি আসন এবং সামনের ইঞ্জিনের কাভারেও যাত্রী ছিলেন। এর মধ্যে যারা সামনের দিকে বসেছিলেন তাদের মৃত্যুই বেশি ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস ফরিদপুর জোনের উপসহকারী পরিচালক শিপলু আহম্মেদ।

তিনি বলেন, গাড়িতে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিলেন। গাড়িতে থাকা সবাই আহত হয়েছেন। আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে ১৪ জনকে মৃত হিসেবে শনাক্ত করি। তাদের উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করি। হাসপাতালে নেওয়ার পরে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারি। এখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আমাদের উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে।

রবিবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে আরো ৩০ জন। এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ বিভাগের অন্যান্য