হালান্ডের হ্যাটট্রিকের পর আলভারেজের জোড়া, ম্যানসিটির গোল-উৎসব
এফএ কাপে গোল-উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে বার্নলিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। পেপ গার্দিওলার দল ম্যাচটি জিতেছে ৬-০ গোলে।
ঘরের মাঠ ইতিহাতে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানসিটি। ম্যাচের প্রথম গোলটি পেতে অবশ্য ৩২ মিনিট অপেক্ষা করতে হয় তাদের। আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের পাস থেকে গোলটি করেন আগের ম্যাচেই পাঁচ গোল করা আর্লিং হালান্ড। এর তিন মিনিট পরই ফিল ফোডেনের বাড়ানো বলে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। ম্যাচের ৫৯তম মিনিটে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেওয়ার পাশাপাশি নরওয়ের এই ফরোয়ার্ড পূরণ করেন হ্যাটট্রিক।
