ট্রাকের ধাক্কায় ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. আলিম (১৮) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী মো.জাহির (৪৫)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার মুসলিমপুর বাজার চার রাস্তার মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত আলিম ও আহত জাহির তারা বাবা-ছেলে। ঘটনার পর এলাকাবাসী পাথরবাহী ট্রাক ও চালককে আটক করে পুলিশে দিয়েছে।
