মুখোমুখি পিকআপ-অটোরিকশা, শিশুসহ নিহত ৩
বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয়জন। আজ সোমবার (১৩ মার্চ) সকাল ৮ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত অপর ছয়জনে হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা এবং পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।
