পানিসংকট, ৭ ঘণ্টায়ও নেভেনি তুলার গুদামের আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গোডাউনে লাগা আগুন এখনো নেভেনি। তবে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করছেন কর্মকর্তারা।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, আশপাশে পুকুর বা জলাশয় না থাকায় পানির সংকট আছে। এতে কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। গোডাউনের একটি রুমের মধ্য এখনো আগুন আছে। ওই রুমের দেয়াল ভেঙে আগুন নেভাতে হবে। এ জন্য একটু সময় লাগছে।
