জওয়ান ছবিতে শাহরুখের অ্যাকশনের দৃশ্য ফাঁস!

বিনোদন ডেস্ক ঃ

 

পাঠান ছায়াছবির দাপট কমতে না কমতেই নতুন ছায়াছবি ‘জওয়ান’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ খান। সম্প্রতি ফাঁস হয়েছে তার ‘জওয়ান’ ছায়াছবির শুটিংয়ের ছবি।

জওয়ান ছায়াছবির শুটিং চলছে বেশ কয়েকমাস থেকে। দক্ষিণী পরিচালক অ্যাটলি ছবিটি পরিচালনা করেছেন। জওয়ান ছবির পোস্টার আগেই সামনে এসেছিল এবার ফাঁস হলো শুটিং ফ্লোরের ছবি। অ্যাটলির সঙ্গে কর্মজীবনের প্রথম সর্বভারতীয় ছবি করেছেন শাহরুখ খান। দীর্ঘদিন রোমান্টিক ঘরনার ছবিতে অভিনয়ের পর পাঠান ছবিতে অ্যাকশন হিরো হিসেবে অভিনয় করেন শাহরুখ।

 

পাঠানের রেশ কাটতে না কাটতেই আবারও অ্যাকশন ছবিতে শাহরুখ। চোখেমুখে ক্ষত, বড় চুল, ঠোঁটে জ্বলন্ত সিগারেটের যে ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে পাঠানের পর আবারও অ্যাকশন ছবিতে শাহরুখ।

নতুন ছায়াছবির ফাঁস হওয়া ক্লিপ দেখে শাহরুখভক্তরা বেশ উত্তেজিত। তারা দাবি করছে, এই ছায়াছবি ফের রেকর্ড গড়বে।

জওয়ান ছায়াছবির শুটিংয়ের ফাঁস হওয়া ছবিটি ব্যাপকভাবে সর্বত্র ছড়িয়ে পড়লে কপিরাইট বিধি ভঙ্গের কারণে তা সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বছরের ২ জুন মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।

জওয়ান ছায়াছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা। এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন সানিয়া মলহোত্র, বিজয় সেতুপতি, ঋদ্ধি ডোগরা।

এ বিভাগের অন্যান্য