ব্যাংকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার
রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাই হওয়া প্রায় সোয়া ১১ কোটি টাকার বেশিরভাগই উদ্ধার করা হয়েছে।
এ সময় গাড়িচালককে আটক করা হয়। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তা এখনো জানা যায়নি। টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জনিয়েছে ডিবি।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকেরাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অস্ত্রধারীরা ব্যাংকের গাড়ি থামিয়ে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকে রাজধানীজুড়ে তল্লাশি শুরু করে পুলিশ।
