চট্টগ্রামে রেস্টুরেন্ট থেকে জামায়াতের ৩০ নেতাকর্মী আটক

সিলেটের সময় ডেস্ক ঃ

 

চট্টগ্রাম নগরের জামালখান এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। শনিবার (৪ মার্চ) রাত ১১টা নাগাদ তাঁদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি রেস্টুরেন্ট থেকে জামায়াতের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিদের রাত সাড়ে ১১টা নাগাদ কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন অতিরিক্ত উপকমিশনার।

এ বিভাগের অন্যান্য