তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে (৬০) গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভোগলমান বাজারে এ ঘটনা ঘটে।
আব্দুল কুদ্দুস সরকার দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। বিস্তারিত পরে জানানো হবে।
