অটোরিকশা উল্টে চা বিক্রেতার মৃত্যু, আহত ৩

সিলেটের সময় ডেস্কঃ

 

টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা উল্টে খন্দকার ফরিদ (৫০) নামের এক চা বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ তিনজন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গুনগ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা উপজেলার চানতারা থেকে ঘাটাইল যাচ্ছিল। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গুনগ্রাম নামকস্থানে পৌঁছলে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী খন্দকার ফরিদ (৫০) নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিভাগের অন্যান্য