বিপিএলে নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে হৃদয়

খেলাধূলা ডেস্ক ঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসের ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তৌহিদ হৃদয়।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলের এবারের আসরে ১৩ ম্যাচে ৫টি ফিফটির সাহায্যে আসরের তৃতীয় সর্বোচ্চ ৪০৩ রান  করেন হৃদয়। বিপিএলে এমন নান্দনিক পারফরম্যান্সের ফল হাতে নাতেই পেলেন তরুণ এই তারকা ওপেনার।

আগামী মাসের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ  ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত সেই ১৪ সদস্যের দলে নতুন মুখ হৃদয়। অধিনায়ক হিসেবে থাকছেন তামিম ইকবাল।

আগামী ১ ও ৩ মার্চ  সিরিজের প্রথম দুটি ওয়ানডে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

এ বিভাগের অন্যান্য