চতুর্থ শিরোপা জয়ে কুমিল্লার প্রয়োজন ১৭৬
খেলাধূলা ডেস্ক ঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সিলেট।
দলের হয়ে ৪৮ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া ৪৫ বলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে ৬৪ রান করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত।
ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। আগে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ২ উইকেট হারানো সিলেট ১২ ওভারে করে ১০৪/২ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারায় সিলেন।
বিপিএলের নবম আসরে চতুর্থ শিরোপা জিততে হলে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লাকে ১৭৬ রান করতে হবে।
