জুতার ভেতর ১৫ স্বর্ণের বার, ২ কারবারি আটক

সিলেটের সময় ডেস্কঃ

 

খুলনায় ১৫টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইমন বড়ুয়া ও আবুল হোসেন। তাদের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রামে ও অপরজনের কুমিল্লায়। তারা দুইজনই ঢাকায় থাকেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ইমন ও আবুল হোসেন নামে দুইজন টুঙ্গিপাড়া এক্সপ্রেসে ঢাকা থেকে খুলনায় যান। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা খুলনার জিরো পয়েন্ট এলাকায় বাস থেকে নেমে অন্য বাসে সাতক্ষীরা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহ’ হলে পুলিশ তাদের তল্লাশি করে। তাদের জুতার ভেতর থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই বারগুলোর ওজন প্রায় এক কেজি ৭৫০ গ্রাম।

এ বিভাগের অন্যান্য