ট্রাকের চাকায় খণ্ড-বিখণ্ড দেহ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহির মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এনামুল ফিলিং স্টেশনের সামনে এই র্দুঘটনা ঘটে।
নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর পৌর এলাকার শাহ্পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আসাদ (২৮) ও নিশ্চিন্তপুর এলাকার রাশেদুল ইসলাম (৪০)।
ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা ওয়্যার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের শরীরের খণ্ডিত খণ্ডিত অংশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
