ভাঙ্গায় বাবা-মেয়েসহ ৩ জনের প্রাণ গেল সড়কে
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধরমদী গ্রামের বাকি শেখের পুত্র মাইনুদ্দিন সেখ (৩৫), মাইনুদ্দিনের কন্যা তাবাসসুম (১০) এবং মাইনুদ্দিনের শ্যালক ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের মিরাজ মাতুব্বরের পুত্র সৌরভ মাতুব্বর (১৬)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর হোসেন জানান, মাইনুদ্দিন ও সৌরভ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাবাসসুমকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকৃত মৃত ঘোষণা করেন।
