ট্রেনে কাটা পড়ল ফোনে ব্যস্ত তরুণ, গুরুতর আহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইল ফোন ব্যবহারের সময় ট্রেনে কাটা পড়ে রিমঝিম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আরাফাত (২২) ও দীপু মিয়া (২৫) নামে আরো দুই যুবক আহত হন। শনিবার (২১ জানুয়ারি) রাত ১২টার দিকে পৌর এলাকার পুনিয়াউটে এ ঘটনা ঘটে।
নিহত রিমঝিম পৌর এলাকার সরকারপাড়ার এলাকার মনজু মিয়ার ছেলে। আহত আরাফাতের বাবা সোনা মিয়া এবং দীপু বাদশা মিয়ার ছেলে।
