গুলশানে রেস্টুরেন্টের সামনে গুলি
টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে রাজধানীর গুলশান-১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ বলেন, ‘বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স নামক রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন আরেকজনকে গুলি করেছেন। এ ঘটনায় আমরা জড়িত দুজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।’
