নাসিরুদ্দিনকে কথাই বলতে দেন না স্ত্রী রত্না

বিনোদন ডেস্ক ঃ

চাঁছাছোলা কথা বলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জুটি নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠক।

তাই বলে প্রসঙ্গ যখন ‘পাঠান’, নাসিরুদ্দিনকে মুখ না খোলার পরামর্শই দিতে চান স্ত্রী রত্না।

দেশের যা পরিস্থিতি, তাতে লোকজন বাড়ি এসে ইট-পাটকেল ছুড়ে যেতে পারে বলে আশঙ্কা ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ অভিনেত্রীর।খবর আনন্দবাজার পত্রিকার।

বর্তমানে ‘কচ্ছ এক্সপ্রেস’ ছবির প্রচারে ব্যস্ত রত্না। এক অনুষ্ঠানে গিয়ে ‘পাঠান’ নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হল তাকে। সেখানেই জানালেন, নাসিরুদ্দিনকে কোনও রকম মন্তব্য করা থেকে বিরত রাখেন তিনি। যাতে বিপদ কম আসে। অশান্তি ভাল লাগে না রত্নার।

তার দাবি, বলা যায় না, বিদ্বেষের যে পরিমণ্ডল দেখতে পাচ্ছেন, কেউ বাড়িতে এসে পাথর ছুড়ে মারতে পারে। কিছুই অসম্ভব নয়।

রত্না আরও বলেন, এখনকার সময়ে এমনিতেই কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। কারণ একাধিক। তবু সতর্ক থাকতে হবে। তাই বলে ভয় পেলেও চলবে না। আমার স্বামীকে সাবধানে থাকতে বলি।

‘পাঠান’কে উদাহরণ হিসাবে ধরা যায় বলেই মনে করছেন রত্না। কেউ তার ব্যক্তিগত মতামত প্রকাশ করলে তার পরিণাম কী হতে পারে তা দেখে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী।

জানালেন, ভয় করে ইদানীং। কেউ তো ভুল ধরিয়ে দিচ্ছেই না, উল্টে প্রশ্রয় দেওয়ার দল ভারি হচ্ছে।

আসমান ভরদ্বাজের থ্রিলার ‘কুট্টি’তে শীঘ্রই দেখা যাবে নাসিরুদ্দিনকে। অন্য দিকে রত্না প্রথমবার গুজরাতি ছবি করছেন। মূল চরিত্রেই দেখা যাবে তাকে।

এ বিভাগের অন্যান্য