জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হেসেন আর নেই
সিলেটের সময় ডেস্কঃ
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হেসেন আর নেই। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।২৬ ডিসেম্বর দিবাগত রাত ১ টা ৫৫ মিনিটের সময় তিনি ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন জগন্নাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন।
তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে শনিবার ঢাকায় গিয়েছিলন চেয়ারম্যান আকমল হোসেন। সোমবার রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার স্কয়ার হসপিটালে তাকে ভর্তি করা
হয়।
এরপর চিকিসাধীন অবস্থায় রাত ১টা ৫৫ মিনিটের সময় তিনি মারা যান।
তিনি আরো বলেন,ঢাকায় এক সাথে বসে গল্প করছিলেন হঠাৎ করে আকমল হোসেনের তার শরীরে গরম অনুভব করছেন বলে তাকে জানান। কিছুক্ষনের ভেতরে তার শরীর ঘামতে দেখেন তিনি।ধীরে ধীরে তার শরীরের অবস্থার অবনতির দিকে যাচ্ছে দেখে দ্রুত তাকে নিয়ে হাসপাতালে রওয়ানা দেন। হাসপাতালের নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।ধারনা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যুঘটে। তার মৃত্যুর খবরে জগন্নাথপুর উপজেলাসহ পুরো সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
