ড্রেসিংটেবিলের ভেতর ইয়াবা, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্কঃ

ড্রেসিংটেবিলের ভেতর ইয়াবা ঢুকিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে গাজীপুরে পাচারকালে ছয় হাজার ইয়াবা জব্দ করেছে গাজীপুর মহানগর পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সাইদ মোহাম্মদ নোবেল নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কাছে পাগলিরবিল এলাকার সাবের আহাম্মদের ছেলে।

নগরীর বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, গোপন সূত্রে জানতে পারেন একটি চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন ব্যাবহারিক আসবাবের সাথে কুরিয়ারের মাধ্যমে মাদক গাজীপুরে পাচার করছে।

রেডএক্স পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার হতে একটি কাঠের তৈরি ড্রেসিংটেবিলের ভেতরে বিশেষ কৌশলে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট গাজীপুরে আসছে―এমন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে মহানগরীর বাসন থানার নলজানী এলাকায় রেডএক্স পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে সাদা পোশাকে অবস্থান নেয় পুলিশ। ডেলিভারি নিয়ে যাওয়ার সময় ড্রেসিংটেবলিটি জব্দ করে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে তৈরি বক্স থেকে ইয়াবা ট্যাবলেটগুলো জব্ধ করা হয়।  আটক করা হয় রোহিঙ্গা যুবক সাইদ মোহাম্মদ নোবেলকে।

এ বিভাগের অন্যান্য