কোটালীপাড়ায় জাতির পিতার প্রতিকৃতিতে শুভসংঘের শ্রদ্ধা
সিলেটের সময় ডেস্কঃ
মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কালের কণ্ঠ শুভসংঘ।
১৬ ডিসেম্বর (শুক্রবার) ভোরে শুভসংঘ কোটালীপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা সদরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় অ্যাডভোকেট নুরে আলম হাজরা, অ্রাডভোকেট তাইজুল ইসলাম, শুভসংঘ কোটালীপাড়া শাখার সভাপতি পলাশ সরদার, সহ-সভাপতি দেবাশীষ বিশারদ, মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নির্ঝর চক্রবর্ত্তী, কার্যকরী সদস্য সজল হাওলাদার উপস্থিত ছিলেন।
শুভসংঘ কোটালীপাড়া শাখার সভাপতি পলাশ সরদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা বাংলাদেশ পেয়েছি।
তাই আজ মহান বিজয় দিবস উপলক্ষে শুভসংঘ কোটালীপাড়া শাখার পক্ষ থেকে এই মহান ব্যক্তির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হলো।
