পলাশবাড়িতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

সিলেটের সময় ডেস্কঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য