মাহবুব ও রাজনের মুক্তি দাবি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের
সিলেটের সময় ডেস্কঃ
১০ ডিসেম্বরের আগে ঢাকা থেকে গ্রেফতার হওয়া সিলেট জেলা চাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বিএনপি নেতা মাহবুব আলম ও সিলেট থেকে গ্রেফতার হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজনের মুক্তি দাবি করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ ক্ষোভ প্রকাশ করে বলেন ভিন্নমতের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে ঢাকা থেকে গ্রেফতার হওয়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বিএনপি নেতা মাহবুব আলম ও সিলেট থেকে গ্রেফতার হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজনের দাবি করেন।
