সিলেটে পুলিশের অভিযান: ৪ জুয়াড়ী গ্রেফতার
সিলেটের সময় ডেস্কঃ
সিলেটে দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে।
আটকরা হলেন, মোঃ হিরন মিয়া (২৪),মোঃ মাহবুব আলম (২৯), মোঃ জসিম মিয়া (২৮), মোঃ মিন্টু হোসেন (২৯)।
শনিবার(১১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।
